নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০৮-২৯ , ০৬:৩৩ এএম
ছবি: নাগরিক পত্রিকা
জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে।
সবাই এখন বলে, যাহাই জামায়াত, তাহাই এনসিপি।’ জামায়াত-এনসিপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বাংলাদেশপন্থী জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে। তারা আওয়ামী লীগকে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে।
ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরার পথ তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে।’
সংসদে বিরোধী দলীয় এমপিদের ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের এমপিরা বিরোধিতা ও হট্টগোল করেছেন। একই সঙ্গে তিনি জামায়াতের এমপি আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যেরও সমালোচনা করেন।
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.