নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০৮-২২ , ০৫:২৭ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির ট্রাক ও আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনার আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত তিনজন অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, তেলবাহী ট্রাকটি সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল। আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সাতজন আহত হয়। তাদের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
এর আগে ৭ অগাস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জনের প্রাণহানি ঘটেছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.