আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৬-০৮-১৯ , ১১:২০ এএম
ছবি: আন্তর্জাল
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে ও অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে।
মন্ত্রণালয় বলেছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি দেশের আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে।
আর দ্বিতীয়টি আঞ্চলিক জলসীমার ভেতরে পড়ে।
এর আগে ইউএইর জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে এমন যেকোনো হুমকির বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ইউএইসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত এবং বিপুলসংখ্যক ধ্বংস করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.