বায়েজিদে প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা; ভাঙচুর-লুটপাট, ব্যবসায়ীকে মারধর

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০৭-১৭ , ০৬:০০ পিএম

বায়েজিদে প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা; ভাঙচুর-লুটপাট, ব্যবসায়ীকে মারধর ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে স্থানীয় সংঘবদ্ধ সন্ত্রাসীরা। এসময় বিভিন্ন জিনিসপত্র লুটপাটসহ কয়েকজন ব্যবসায়ীকে মারধর করে তারা। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন টিটু বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২৫।

ঘটনাটি গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানা সংলগ্ন রোড এলাকায় ঘটে।

এ মামলায় আসামীরা হলেন, সালাউদ্দিন (৫০), পিতা, মৃত শামসুল হক, শিরিন (৩৬), পিতা, দুদু ‍মিয়া, সোনিয়া আক্তার (৩০), পিতা, দুদু মিয়া এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। এজাহারে নাম উল্লেখিত ১ এবং ২নং আসামী স্বামী-স্ত্রী এবং ৩নং আসামী শিরিনের বোন।

তবে, এ রিপোর্ট লেখা অব্দি (শুক্রবার বিকাল ৫টা) কোনও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী মনির হোসেন টিটু নিরাপত্তাহীনতায় ভুগছে বলে নাগরিক পত্রিকাকে জানান।

মামলার নথি থেকে জানা যায়, আসামী শিরিন আক্তার বাদীর একসময় বাড়ির কেয়ার টেকার ছিলেন। বাদী আসামী শিরিন আক্তারের বিরুদ্ধে এর আগে বিজ্ঞ আদালতে আরও একটি সিআর মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী শিরিন আক্তার কিছুদিন কারাভোগ করেন এবং আদালত মামলাটিতে শিরিনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে।

পূর্বের মামলার জের ধরে আসামীরা গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় বায়েজিদ থানা সংলগ্ন থানা রোড এলাকার এমএম টাওয়ারের নিচে বাদী মনির হোসেন টিটুকে পেয়ে এলাপাথারি মারধর করা ‍শুরু করে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী নুরুজ্জামান এগিয়ে এলে তার তার দোকান ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজারা টাকার ক্ষতি করে। ব্যবসায়ী নুরুজ্জামান তাদের বাধা দিতে গেলে তাকেও মারধর করে এজাহারে উল্লেখিত আসামীরা।

মামলার বাদী মনির হোসেন টিটু নাগরিক পত্রিকাকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে আসামী সালাউদ্দিন, তার স্ত্রী শিরিন এবং তার শ্যালিকা সোনিয়া আক্তার আমার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার এক ভাড়াটিয়া ব্যবসায়ী তাদের বাধা দিতে আসলে তার দোকান ভাঙচুর চালিয়ে ৫০ হাজার টাকার মালামাল নষ্ট করে তার ভাড়াটিয়াকেও মারধর করে।

টিটু জানান, তাকে মারধর করার পর তার সাথে থাকা প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় আসামীরা। যাওয়ার সময় তার ভবনের একটি সাব-মারসিবল মোটরও চুরি করে নিয়ে যায় আসামীরা।

তিনি জানান, আসামী শিরিন আক্তারের বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। মামলাগুলো হলো- বায়েজিদ বোস্তামী থানার মামলা নং ৫৮, সিআর মামলা নং ৩৯৩ (বায়েজিদ), সিআর মামলা নং-৪০৪ (বায়েজিদ), এবং সিআর মামলা নং ৫২৬ (বায়েজিদ)। টিটু জানান, এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের হয়েছে।