ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৬-০৩-০১ , ০৮:২৯ এএম

ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট ছবি: আন্তর্জাল

রানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

ইরানের মেহের নিউজকে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছে।

রেড ক্রিসেন্টের ওই মুখপাত্র আরও বলেন, রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি দল হামলার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা