নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০২-১৯ , ০৯:৫১ এএম
ছবি: নাগরিক পত্রিকা
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে, যা চলবে টানা ২৬ মার্চ পর্যন্ত। এর মধ্যে রমজান মাস, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসের ছুটি অন্তর্ভুক্ত।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়। ছুটির তালিকায় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা, ঈদসহ কয়েকটি ছুটি রয়েছে। শুক্র ও শনিবারসহ সেখানে মোট ছুটি ১৯ দিন।
এদিকে, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয়। সেদিন হাইকোর্টের একটি বেঞ্চ রমজানের শুরু থেকেই স্কুল বন্ধ রাখার আদেশ দিলেও সোমবার সেটি স্থগিত করে দেয় চেম্বার জজ আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকার প্রজ্ঞাপন দিয়ে ছুটি ঘোষণা করলো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.