নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০২-১৩ , ০৬:৫৪ এএম
ছবি: নাগরিক পত্রিকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জনগণের দেওয়া মতামত ও ভোটাধিকার চক্রান্তের মাধ্যমে ‘ম্যানুপুলেট’ করার চেষ্টা হলে কঠোর আন্দোলনে যাবো।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জামায়াতের এই মুখপাত্র বলেন, জনগণের দেওয়া মতামত ও ভোটাধিকার যদি কোনো চক্রান্তের মাধ্যমে ম্যানুপুলেট করা হয়, তাহলে আমরা আমাদের কর্মসূচি দেবো। প্রয়োজনে আন্দোলনে যাবো, এবং সেটা হবে কঠোর আন্দোলন।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে এই জাতির যে ট্রমা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন আমরা দেখেছি; যারা এসব নির্বাচন করেছিল, তারা এখন কোথায় আছে? আমরা প্রত্যাশা করবো না এই নির্বাচন কমিশনও এমন পরিস্থিতিতে পড়ুক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের সম্মানজনক যেকোনো মতামতকে আমরা সম্মান করি। কিন্তু জনগণের মতামত নিয়ে যদি কেউ চক্রান্ত বা ষড়যন্ত্র করে, তাহলে তা আমরা মেনে নেবো না। অতীতেও নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র হয়েছে, যা দেশবাসী মেনে নেয়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.