নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০২-০৭ , ০৮:১৪ এএম
ছবি: নাগরিক পত্রিকা
লীগ এক্টিভ হয়েছে উল্লেখ করে সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা বলা হয়।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, ‘লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো’
এদিকে, আন্দোলনের কারণে আসন্ন নির্বাচন পিছিয়ে যেতে পারে—এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। অপর এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচন ১২ তারিখেই (১২ ফেব্রুয়ারি) হবে। নির্বাচন হতেই হবে। কোনওভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।”
এর আগে শুক্রবার বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় হাদি হত্যার বিচার দাবিতে মিছিলে পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এই সংঘর্ষে জাবেরসহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.