নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০২-০১ , ০৬:১৬ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে নির্বাচনী প্রতীক হাতপাখা তুলে দেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি দেশে নির্বাচন হবে। বিএনপি ও তাদের জোট ধানের শীষে ভোট চাবে। কী নীতি আদর্শ তারা বাস্তবায়ন করতে চায়, এটা নতুনভাবে আমার বলার প্রয়োজন নাই। আপনারা সবাই জানেন, আর তাদের শাসন বার বার দেখেছেন।
নতুনভাবে এরা আবার ক্ষমতায় আসার পরে আমাদের কী উপহার দেবেন, এটা নতুনভাবে আর আলোচনার দরকার নাই।
জামায়াতের নেতৃত্বে একটা নতুন জোট হয়েছে, তারা পরিষ্কারভাবে বলেছে, আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো না। তারা রাষ্ট্র পরিচালনা করবে, বর্তমান প্রচলিত যে নিয়ম রয়েছে, সে নিয়ম অনুযায়ী। এটা তাদের আমিরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বলেছে, যোগ করেন তিনি।
চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এ নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না। তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেতো, খুন হয়ে যেতো এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-৪ আসনের মানুষ খালেদ সাইফুল্লাহকে মনের দিক থেকে কবুল করে নিয়েছেন। আগামী ১২ তারিখের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন- আমি আশা করি। বাংলাদেশে ইতিহাস রচনা হবে। অতীতে যে জুলুম আপনারা দেখেছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ এলে বিএনপি পালায়, অন্যান্য দল এলে সবাই নিয়ম অনুযায়ী পালায়। খালেদ সাইফুল্লাহ নির্বাচিত হলে কোনো নিরপরাধ লোককে পালাতে হবে না। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ৫৪ বছরের ইতিহাস ৫৪ দিনেও আল্লাহ তায়ালা পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন।
লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থীর খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলামসহ অনেকে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.