নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০১-০৯ , ০২:৪৬ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরো ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.