নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০১-০৬ , ০১:৪০ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় তারেক রহমানকে মাফিয়া বানানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৫ জানুয়ারি) রাতে তার নতুন ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেছেন।
এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুদিন আগে তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন গণমাধ্যমের মালিকরা সাক্ষাৎ করেছেন। গত ১৭ বছরে যেসকল মিডিয়া বিএনপির শত শত নেতাকর্মীদের গুম-খুনের বৈধতা উৎপাদন করেছে যেসকল মিডিয়া সেই মিডিয়ার মালিকদের থেকেই আবার উষ্ণ অভ্যর্থনা নিচ্ছেন তারেক রহমান।
তিনি আরও বলেন, এই ব্যবসায়ী দলই একসময় হাসিনাকে কাল্ট বানিয়েছে, এখন তারা তারেক রহমানের সঙ্গে মিশে তাকে মাফিয়া বানানোর চক্রান্ত করছে। এই ব্যবসায়ী চক্র, মিডিয়া মাফিয়ারা বিএনপি থেকেও বড় বিএনপি হয়ে উঠছে। এটি আশঙ্কাজনক, এভাবেই ফ্যাসিস্ট উৎপাদন হয়।
নির্বাচন কমিশন সম্পর্কে বলেন, আইন সবার জন্য সমান হলেও নির্বাচন কমিশনের আচরণ খুবই উদ্বেগজনক। তারা ব্যক্তিবিশেষে আইনের ভিন্ন প্রয়োগ করছেন। তার নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন কতটা আয়োজন করতে পারবে তা নিয়ে উদ্বিগ্ন।
এছাড়া, যে প্রশাসন-পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থাকার কথা ছিলো তারা এখন গুলশানের অধীনে চলে গেছে বলেও উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলামির জোট ও আজাদীর জোট এই দুই জোট গঠন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.