নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০১-০৪ , ০৩:৩৭ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
শরীয়তপুরের ফার্মেসি মালিক ও বিকাশের এজেন্ট খোকন দাস (৫০) হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দিবাগত রাতে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল আসামি সোহাগ, রাব্বি ও পলাশকে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ডামুড্যার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)।
শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, মৃত্যুর আগে ভিকটিম খোকন দাস উল্লিখিত আসামিদের নাম বলে গেছেন।
তিনি জানান, পরেশ দাসের ছেলে খোকন দাস পেশায় ছিলেন একজন ওষুধ ও বিকাশ ব্যবসায়ী। তিনি ৩১ ডিসেম্বর রাতে কেহরভাঙ্গা বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিলই এলাকায় পৌঁছালে ৩–৪ জন দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চিনে ফেলায় দুর্বৃত্তরা ভুক্তভোগীর শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ভুক্তভোগীকে গুরুতর আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন খোকন দাসের মৃত্যু হয়।
পুলিশ সুপার রওনক জাহান আরও বলেন, গ্রেফতাররা স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। তারা নানা ধরনের মাদক সেবন করেন বলেও জানা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.