খালেদা জিয়ার মৃত্যুতে বাকবিশিস'র শোক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-১২-৩০ , ০২:০২ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে বাকবিশিস'র শোক ছবি: নাগরিক পত্রিকা

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এক যুক্ত বিবৃতিতে বলেন , বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন আপসহীন ও গণতন্ত্রকামী নেত্রী। বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো। নেতৃবৃন্দ প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাকবিশিস নেতারা তাঁর পরিবারের শোকাহত সদস্যগণ ও বিএনপির নেতৃবৃন্দ সহসাই এই শোক কাটিয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।