আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-১২-২৩ , ১১:৩০ এএম
ছবি: নাগরিক পত্রিকা
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে ভারতে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়।
ভারতের নয়াদিল্লি, কলকাতা ও অন্যান্য স্থানে থাকা বাংলাদেশ মিশন সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনারকে এ বিষয়ে তলব করেন।
সূত্র জানায়, ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ প্রণয় ভার্মাকে জানানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.