নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-১২-২১ , ০৫:০৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৩-এ প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত বিভাগগুলোর জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করল। এটি অবিলম্বে কার্যকর হবে।
গুম প্রতিরোধে গঠিত ট্রাইব্যুনালগুলো হলো
১) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ঢাকা। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ ঢাকা বিভাগ।
২) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ চট্টগ্রাম বিভাগ।
৩) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, সিলেট। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ সিলেট বিভাগ।
৪) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ময়মনসিংহ। অধিক্ষেত্র : ময়মনসিংহ বিভাগ।
৫) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রাজশাহী। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ রাজশাহী বিভাগ।
৬) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রংপুর। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ রংপুর বিভাগ।
৭) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, খুলনা।
অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ খুলনা বিভাগ।
৮) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, বরিশাল। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ বরিশাল বিভাগ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.