নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১২-২১ , ০৭:৫৮ এএম
ছবি: নাগরিক পত্রিকা
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরীর মাঝনদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে আসে। মাঝনদীতে হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চলতে শুরু করে। ট্রাকটি সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি নিয়ে পানিতে পড়ে যায়।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে। আরও কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে ফের তল্লাশি কাজ শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের কাজ শুরু হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.