নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-১২-০২ , ০৮:৩৪ এএম
ছবি: নাগরিক পত্রিকা
সারাদেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১ ডিসেম্বর) এসব উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে মোট ২৪৩টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগের ১৮ উপজেলায়, বরিশাল বিভাগের ৪, চট্টগ্রাম বিভাগের ৭, খুলনা বিভাগের ১২, রংপুর বিভাগের ১১, রাজশাহী বিভাগের ১৪, সিলেট বিভাগের ৮ ও ময়মনসিংহ বিভাগের ৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব কর্মকর্তাকে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় আগামী ৪ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.