নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-১১-৩০ , ০৬:৪৮ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
তারেক রহমান দেশে না ফিরলে আসন্ন জাতীয় নির্বাচন হবে না বা নির্বাচন বন্ধ হয়ে যাবে—এমনটি মনে করছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হওয়ার কোনো কারণও দেখছেন না তিনি।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না—এটা আমার ঠিক মনে হয় না। একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে, তা মনে করার কারণ দেখি না। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।
তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব উল্লেখ করে তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই বলে জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, উনি খুবই অসুস্থ। এ মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। একটু উন্নতি হলে পার্টি (বিএনপি) যদি অনুরোধ করে, সরকার সহযোগিতা করবে। প্রয়োজন অনুযায়ী যেটুকু সহায়তা দরকার, আমরা করছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.