নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১১-২৬ , ০৫:০৩ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে ৩১ জনকে এবং অন্যটিতে দুজনকে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেছেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
একই দিন আজ বুধবার দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.