নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১১-১৫ , ০৬:৫৬ এএম
ছবি: নাগরিক পত্রিকা
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর জেনেভা ক্যাম্পে এই অভিযান শুরু করে পুলিশ। বিষয়টি জানিয়েছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদ।
পুলিশ জানায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিএমপি।
ওসি কাজী রফিক আহমেদ জানান, সন্ধ্যার পর এই অভিযান শুরু হয়। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে ৩৫টি তাজা ককটেল জব্দ করা হয়। এছাড়া ককটেল তৈরির কিছু সরঞ্জাম জব্দ করা হয়। বর্তমানে তাজা ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত আছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.