নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১১-০৮ , ০৮:২০ এএম
ছবি: নাগরিক পত্রিকা
চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে মো. আকবর (৩৫) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
আকবর মাইজপাড়া এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে আকবরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
তবে প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে এসে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে আহত এক যুবককে চমেকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ৩ দিন আগে নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলি করে খুন করা হয় সরওয়ার বাবলা নামের এক সন্ত্রাসীকে। পরের দিন আবার গুলি করা হয় এক অটোরিকশা চালককে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.