নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১১-০৫ , ০৬:২৭ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এরশাদ উল্লাহকে সন্ত্রাসীরা গুলি করেছে। এসময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে বলে খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে ঘটনাস্থল থেকে নগরীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলি এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় এক সময়ের শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী সরোয়ারও গুলিবিদ্ধ হয় বলে ঘটনাস্থলে থাকা একজন নিশ্চিত করেছেন। সরোয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
বায়েজিদ বোস্তামি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নাগরিক পত্রিকাকে নিশ্চিত করেছেন। তবে কোন স্থানে, কীভাবে হামলা হয়েছে এবং কতজন গুলিবিদ্ধ হয়েছে তা তাৎক্ষণিক তিনি জানাতে পারেননি।
বিস্তারিত আসছে…
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.