আদালত প্রতিনিধি
আপডেট: ২০২৫-১১-০৪ , ১১:১৫ এএম
ছবি: নাগরিক পত্রিকা
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের সপ্তম দিনের শুনানি শুরু হয়েছে। বিএনপির পক্ষে শুনানি পরিচালনা করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
মঙ্গলবার (৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে ষষ্ঠ দিনের শুনানিতে বিএনপির আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের পর দেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। তাই জনগণের আস্থা পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা জরুরি।
জামায়াতে ইসলামীর পক্ষে এবং নাগরিক সংগঠন সুজনের পক্ষ থেকেও আগের শুনানিতে একই দাবি ও আইনি যুক্তি উপস্থাপন করা হয়।
গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করে আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। পরে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের মহাসচিব গোলাম পরওয়ার আপিল করেন।
উল্লেখ্য, ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.