রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উড়ল ১৪ হাজার কিমি

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-১০-২৭ , ০৭:৩৭ এএম

রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উড়ল ১৪ হাজার কিমি ছবি: আন্তর্জাল

ম্প্রতি পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার শীর্ষ জেনারেল ও সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানিয়েছেন, গত ২১ অক্টোবর পরীক্ষা করার সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল।

রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রাশিয়া বলছে, ৯এম৭৩০ বুরেভেস্তনিক (Storm Petrel) বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অজেয়, যার পাল্লা প্রায় সীমাহীন। এটিকে SSC-X-9 Skyfall নামে অভিহিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধ তত্ত্বাবধানকারী জেনারেলদের সাথে কমান্ড পয়েন্ট বৈঠকে পুতিন বলেন, এটি এমন একটি জিনিস, যা বিশ্বের অন্য কারও কাছে নেই।

সূত্র: রয়টার্স