আদালত প্রতিনিধি
আপডেট: ২০২৫-১০-১৫ , ০৬:১০ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
সুপ্রিম কোর্টের জন্য পৃথক সেক্রেটারিয়েট করার জন্য আগামী কয়েক কয়েক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল৷
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিল৷ আমাদের প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটি রয়েছে৷ এ বিষয় নিয়ে আমরা অনেক কাজ করেছি৷ কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে৷ এসব নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে৷
তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব৷ উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে৷ আমার ধারণা এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে পারবো।
আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে কথা বলা হয় এবং হুমকি দেওয়া হয়৷ আমার কাছে মনে হয় এটার কি উত্তরণ হয়েছে? আগের সরকারের আমলে দেখতাম যারা সরকারে থাকতো তারা অন্য রাজনৈতিক দলগুলোকে হুমকি দিতো৷ আর এখন উপদেষ্টা পরিষদের থাকা লোকগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ইচ্ছা মতো সমালোচনা করা হচ্ছে; হুমকি দেওয়া হচ্ছে৷ এটা তো ভালো৷ এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যায়৷
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.