নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১০-১৫ , ০৬:০১ পিএম
প্রায় ৩ ঘণ্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষকরা। বুধবার বিকাল ৫টার আগে তারা শাহবাগ ছেড়ে যান। এ সময় দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে বুধবার দুপুর ২টার দিকে শাহবাগ ব্লকেড করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, শিক্ষকদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবি থেকে এক চুলও নড়ব না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.