চট্টগ্রামে কোটি টাকার জাল নোটসহ একজন আটক

 নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১০-১৫ , ০৮:১৮ এএম

চট্টগ্রামে কোটি টাকার জাল নোটসহ একজন আটক ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার নুর নগর হাউজিং থেকে কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে র‌্যাব। অভিযানে তামজিদ নামে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরের বহদ্দারহাট এলাকার নুরনগর হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে র‌্যাব-৭ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তামজিদ জানান, নোটগুলো শুটিং পারপাসে নগরীর আন্দরকিল্লার অংকুর প্রিন্টার্স থেকে তৈরি করা হতো এবং দারাজের মাধ্যমে বিক্রি করা হতো। গত চার মাস ধরে তিনি এ অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

র‌্যাব আরও জানায়, অভিযানে তামজিদের কাছ থেকে সাতটি মোবাইল, সাতটি ক্রেডিট কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জাল নোটের মধ্যে কিছুতে শুটিং লেখা থাকলেও অনেক নোটে তা লেখা ছিল না।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কেউ শুটিং বা অন্য কোনো উদ্দেশ্যে জাল নোট তৈরি করার অধিকার রাখে না।