নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১০-০৮ , ০৮:০৪ এএম
ছবি: নাগরিক পত্রিকা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধুনাঘাট ব্রিজ এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ আবদুল হাকিমকে (৬৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাকে গুলি করা হয়। নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হামিম এগ্রো গরুর খামারের স্বত্বাধিকারী।
একই সাথে তিনি গত ১ বছর যাবৎ বালুর ব্যবসায়ে জড়িত হয়েছেন বলে একটি সূত্রের দাবি। যা নিয়ন্ত্রণ নিতে তাদের নিজেদের ভেতর আর্ন্তকোন্দল রয়েছে বলেও সূত্রটি দাবি করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া গুলি করে হত্যা করার তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মধুনাঘাট ব্রিজ এলাকায় নিজের প্রাইভেটকারে বসে ছিলেন আবদুল হাকিম। সেখানে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আব্দুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে তার পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, কী কারণে কে বা কারা তাকে গুলি করেছে, সেই বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.