নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-০৯-১৬ , ০৫:৫৬ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন এই দেশে সম্ভব নয়। রাজনৈতিক হীন উদ্দেশে বা কিছু আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, আগামী দিনের রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে।’
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে। ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করবে বিএনপি।
এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের সোমবার জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।
সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন, ‘২৫টি রাজনৈতিক দল পিআরের পক্ষে। যারা পিআর চায় তাদের সঙ্গে যোগাযোগ করছে জামায়াতে ইসলামী। সরকার যদি এটা না মানে তবে আন্দোলনে যাবে জামায়াত।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.