বিনোদন ডেস্ক
আপডেট: ২০২৫-০৯-১৬ , ০৭:০৫ এএম
ছবি: নাগরিক পত্রিকা
কয়েক মাস আগে একটি বিউটি পেজেন্টের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তিনি ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন। যথারীতি ভুল ইংরেজি ও ভুল উচ্চারনের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে হয় তাকে।
বিষয়টি নিয়ে এতোদিন কেউ অপুকে প্রশ্ন করেননি। কিন্তু সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিতে গেলে উপস্থাপিকা তার সামনে ভুল ইংরেজির কারণে ট্রল হওয়ার প্রসঙ্গে জানতে চান।
অপু বরাবরই খুব গুছিয়ে কথা বলেন। যে কোন প্রশ্ন তিনি সহজভাবে নেন। এখানেও তিনি একবিন্দু রেগে না গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছেন।
তিনি কোন প্রকার বিব্রতবোধ না করেই দিলেন বড়া জবাব। তার ভাষ্য, ‘ভুল ইংরেজি বলার জন্য আমি লজ্জিত কিংবা বিব্রত নই। কারণ আমি বাংলাদেশের নায়িকা। আমার প্রধাণ ভাষা বাংলা। বাংলাতে আমি সুন্দরভাবে কথা বলতে পারাটাই গুরুত্বপূর্ণ। আমি তো আর হলিউডে কাজ করতে যাচ্ছি না যে আমাকে ইংরেজি জানতেই হবে!’
তাহলে কেন সেদিন ইংরেজিতে কথা বলতে গেলেন? এমন প্রশ্নের অপু দিকে ছুড়ে দেবার সঙ্গে সঙ্গেই তিনি জানান, যে প্রতিযোগীর সঙ্গে আমি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করেছি, তিনি বাংলা একদমই বোঝেন না। তাই তাকে বোঝানোর স্বার্থে আমি ইংরেজি বলতে চেষ্টা করেছিলাম। সেখানে আমার কোন দোষ নেই। বরং যে মেয়েটি এই বাংলা শোবিজ ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চায় বলে বিউটি পেজেন্টে এসেছে তার বাংলাটা জানা বেশি জরুরী মনে করি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.