আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০৯-১৫ , ১২:৩৯ পিএম

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রামের সীতাকুন্ডে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। এ খবর পেয়ে স্থানীয় এক জামায়াত নেতা ওই আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে হাজির হয় থানায়। এ সময় তিনি তার ফেসবুক থেকে লাইভ করা শুরু করলে তোলাপাড় শুরু হয় স্থানীয়দের মাঝে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউনিয়ন কমিটির সদস্য সেলিম স্থানীয় একটি অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে নৈশভোজের পর রাজনৈতিক নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরে সেলিমকে ছাড়াতে জামায়াত নেতা জাহাঙ্গীরের নেতুত্বে একদল নেতাকর্মীরা থানায় যায়। সেখানে গিয়ে ফেসবুক লাইভ শুরু করলে স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে জামায়াত নেতা জাহাঙ্গীর আলম বলেন, আটক সেলিমের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

সীতাকুন্ড মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান নাগরিক পত্রিকাকে বলেন, সেলিমকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে এক ধরনের উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি পুলিশের নিয়েন্ত্রণে আছে বলে জানা ওসি।