বিনোদন ডেস্ক
আপডেট: ২০২৫-০৯-১৫ , ১০:৩৩ এএম
ছবি: ইন্টারনেট
অবৈধ অনলাইন বেটিং অ্যাপ ‘১এক্সবেট’–এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জনপ্রিয় দুই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। একজন টালিউডের মিমি চক্রবর্তী অন্যজন বলিউডের উর্বশী রাউতেলা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘১এক্সবেট’ একটি বেআইনি বেটিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ার অভিযোগ রয়েছে। তাই অ্যাপের প্রচারে যারা অংশ নিয়েছেন, তাদের ব্যাংক লেনদেন ও চুক্তি ঘিরে তদন্ত চালানো হচ্ছে।
এ তদন্তের জেরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মিমি ও উর্বশীকে জরুরি তলব করেছে। বেটিং অ্যাপে তাদের কী ভূমিকা ছিল, তা জানতেই তলব করা হয়েছে দুই অভিনেত্রীকে।
দিল্লির ইডির সদর দফতর সূত্র বলছে, টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ১৫ সেপ্টেম্বর এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে ১৬ সেপ্টেম্বর আদালতের তরফ থেকে দিল্লিতে ইডির সদর দফতরে সময় মতো উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ‘১এক্সবেট’ অ্যাপের প্রচার ও ব্র্যান্ডিংয়ে যুক্ত থাকায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মিমি ও উর্বশী। ভবিষ্যতে এ মামলার জেরে আরও কয়েকজন তারকাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ইডি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বেটিং অ্যাপের সঙ্গে তারকাদের জড়িত থাকা এবারই প্রথম নয়। এর আগেও বলিউড ও টালিউডের একাধিক তারকা এর সঙ্গে যুক্ত থাকায় হাজিরা দিয়েছেন ইডির সদর দফতরে। সর্বশেষ টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.