নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০৯-১৫ , ১০:২৫ এএম
ছবি: নাগরিক পত্রিকা
আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না। তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দিবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।
ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রূপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নেই। তাই এ সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে কে জিতল, কে হারল- এটা তাদের (অন্তর্বর্তী সরকার) দেখার বিষয় না। নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারো পক্ষ নিতে পারবে না। কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচনে যে দলই জিতুক না কেন, সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষে কাজ করবে। নির্বাচনে ডিসি, এসপি ও ওসিরা কারো পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফাওজুল কবির বলেন, আওয়ামী লীগ যে নির্বাচন করেছিল, সেটা দিনের ভোট রাতে হয়েছে। সেটা ছিল লায়লাতুল নির্বাচন। এখন বিদ্যুৎ সংকট নেই কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে তা ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, বাচ্চা প্রসব করলে মানুষের যেমন কষ্ট হয় সেরকম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলায় মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে। উন্নয়ন কাজে দুর্ভোগ হলে সেটা কিছুই না।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহম্মেদ অনীক প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.