নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০৮-২৭ , ০১:৫৪ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন তারা। শাহবাগের মূল সড়কে তারা অবস্থান নেওয়ায় বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়কগুলো।
বুধবার (২৭ আগস্ট) শাহবাগে অবস্থান নেওয়া প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এসব দাবিতে গতকাল মঙ্গলবারও পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা।
এদিকে তাদের অবস্থানের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানায় গতকাল থেকে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
ট্রাফিক সূত্রে জানা গেছে, যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্যভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.