নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-০৩-০৮ , ০৯:৪৩ এএম
ছবি: নাগরিক পত্রিকা
রাজধানীর মোহাম্মদপুরে স্যার সৈয়দ সড়কের বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে।
বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রলবোমার বোতল উদ্ধার করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
হাফিজুর রহমান বলেন, কে বা কারা এই পেট্রলবোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, পেট্রলবোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার ওপর থেকে বোতল জব্দ করা হয়। এই ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.