নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০২-১৫ , ০৩:৩৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে চতুর্থ দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তারা সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায়। তারা বলছেন, আজকের মধ্যে দাবি না মানলে রোববার থেকে অবস্থান কর্মসূচির সঙ্গে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।
সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন, আমরা আশাকরি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। অন্যথায় কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধদিবসের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন।
শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সব এমপিও শিক্ষক-কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.