আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-০২-১৩ , ১২:১৪ পিএম
ছবি: ইন্টারনেট
সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশকিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।
সৌদি সরকারের নির্দেশনায় বলা হয়েছে, যারা একবারও হজ পালন করেননি, কেবল তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। তবে, হজযাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে।
পবিত্র হজে পালনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদি ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ ভুল তথ্য দিলে তাঁর রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে বলে জানানো হয়েছে।
আর হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না বলে নিয়মে বলা হয়েছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীকে অবশ্যই সুস্থ থাকতে হবে। কোনো সংক্রামক বা দীর্ঘস্থায়ী রোগ থাকলে তাদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সেইসঙ্গে হজযাত্রীদের অবশ্যই মেনিনজাইটিস এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকার ডোজ সম্পন্ন করতে হবে।
যোগ্য আবেদনকারীকে অগ্রিম বুকিং করতে হবে এবং সমস্ত নির্দেশনা মেনে চলতে হবে। তথ্যে কোনও ত্রুটি থাকলে আবেদন বাতিল হতে পারে।
হজ ইসলামের অন্যতম একটি রুকন। আর্থিক ও শারীরিক দিক থেকে সামর্থবান ব্যক্তির ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.