নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-০২-১২ , ০৮:৪১ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছিলেন, দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। ওই সম্মেলনে অংশগ্রহণে প্রধান উপদেষ্টা সম্মতি দেন।
এই সফরে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.