আদালত প্রতিবেদক
আপডেট: ২০২৫-০২-০৯ , ০৪:১৭ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
বিচারকের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন সাধারণ আইনজীবীরা। তাদের আন্দোলনের মুখে বন্ধ রয়েছে বিচার কাজ। রোববার (৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। জানা যায়, আন্দোলনের কারণে বিচারক নূরে আলম বিচার পরিচালনার জন্য এজলাসে ওঠেননি।
সকাল সাড়ে ১০টা থেকে ট্রাইব্যুনালের এজলাসে এবং বাইরে সাধারণ আইনজীবীরা বিক্ষোভ করেন। এতে করে থমকে যায় ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম।
আইনজীবীরা বিচারকের অপসারণ দাবি করছেন। তবে বিচারক খাস কামরায় অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে কর্মকর্তা কর্মচারীরা জানান।
আইনজীবীরা জানান, গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে বিচারাধীন এক মামলার আসামিকে জামিন না দেয়ায় এ ঘটনার সূত্রপাত।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. মিরাজ উদ্দিন শিকদার জানান, আইনজীবীরা বিচারকের অপসারণ দাবিতে সকাল থেকে বিক্ষোভ করায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিচারক এজলাসে ওঠেননি।
এ বিষয়ে বিক্ষোভে অংশ নেয়া এক আইনজীবী বলেন, ‘বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষিপ্ত। এজন্য সাধারণ আইনজীবীরা তার অপসারণ চেয়ে আন্দোলন করছেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে অবগত রয়েছেন। তাদের সম্মতি নিয়েই সাধারণ আইনজীবীরা সাইবার ট্রাইব্যুনাল বয়কট করেছেন।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.