আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-০২-০৮ , ০৯:৫১ এএম
ছবি: নাগরিক পত্রিকা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২–১৩ ফেব্রুয়ারি আমেরিকা সফর করবেন। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
গতকাল শুক্রবার বিশেষ মিডিয়ায় ব্রিফ করেন ভারতের পররাষ্ট্রসচিব। সেখানে তিনি এ তথ্য জানান।
ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারি কি না এমন প্রশ্নে বিক্রম মিশ্রি বলেন, ‘আমি এ মুহূর্তে আগে থেকে পূর্বাভাস দিতে পারি না। তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমার ধারণা, যেসব বিষয় আলোচনায় আসতে পারে, সেগুলোর অন্যতম একটি এটা।’
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে, সেটা থাকে সেই দেশের। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.