আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-০২-০৮ , ০৯:৪২ এএম
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ছোট আকৃতির এই উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোটো আকারের হয়। এতে ১০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
বেরিং এয়ারের অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেন বলেন, ‘গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে রওয়না হয়েছিল উড়োজাহাজটি। উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়।’
পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন কোস্টগার্ড আলাস্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল বলেন, ‘রাডরের রেকর্ড বলছে, সর্বশেষ বিকেল ৩ টা ১৮ মিনিটে সংকেত এসেছিল উড়োজাহাজটি থেকে। আমরা ধারণা করছি, উড়োজাহাজটির ইঞ্জিনে কোনো গুরুতর ত্রুটি ঘটেছিল, যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা এবং ওড়ার গতি হারিয়ে ফেলেছিল।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.