২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরাইল

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-০১-২৬ , ১০:৩৪ এএম

২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরাইল ছবি: ইন্টারনেট

চার ইসরাইলি সেনাকে মুক্তি দেওয়ার পর ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরাইল। শনিবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে চার নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। 

ইসরায়েলি কারা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কারাগারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন ও রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের পর ওফার এবং কেটিজিওট কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছে।’ 

কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় গত রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সোয়া ১১টার দিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। প্রথম দফায় তিন নারী জিম্মিকে ছেড়ে দেয় হামাস। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়; যাদের সবাই নারী ও শিশু। সূত্র: রয়টার্স