পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি!

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-০১-২৩ , ০৭:০৭ পিএম

পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি! ছবি: নাগরিক পত্রিকা

বিত্র শবে বরাত কবে হবে তা মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। পবিত্র শবে বরাত ইসলামিক ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে পালিত হয়।

সে হিসেবে ইংরেজী ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে শবে বরাত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে এই তারিখটি জানা গিয়েছে।

ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে শবে বরাত ২০২৫ এর সম্ভাব্য তারিখ তুলে ধরা হয়েছে। এই তারিখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শবে বরাতের ফজিলত

হজরত মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘আল্লাহ তাআ’লা অর্ধ-শাবানের রাতে (শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতিত আর সবাইকে ক্ষমা করে দেন।’

শবে বরাত সম্পর্কে হাদিস

কিছু কিছু হাদীসে উল্লেখ করা হয়েছে যে, এ রাত্রিতে ভাগ্য অনুলিপি করা হয় বা পরবর্তী বছরের জন্য হায়াত-মউত ও রিযক ইত্যাদির অনুলিপি করা হয়। হাদীসগুলোর সনদ বিস্তারিত আলোচনা করেছি উপর্যুক্ত পুস্তকটিতে। এখানে সংক্ষেপে বলা যায় যে, এ অর্থে বর্ণিত হাদীসগুলো অত্যন্ত দুর্বল অথবা বানোয়াট। এ অর্থে কোনো সহীহ বা গ্রহণযোগ্য হাদীস বর্ণিত হয়নি।