সীমান্তে ‘জরুরি অবস্থা’ জারি করলেন ট্রাম্প

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-০১-২১ , ১১:২৪ এএম

সীমান্তে ‘জরুরি অবস্থা’ জারি করলেন ট্রাম্প ছবি: ইন্টারনেট

ভাল অফিসে ফিরেই বেশ কিছু নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প। এসব আদেশের মধ্যে একটি হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা। নির্বাহী আদেশ সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, "এটি একটি বিশাল সিদ্ধান্ত"।

একাধিক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে রয়েছে: যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবে। ফেডারেল সরকারকে মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ দেয়া।

এছাড়া, আরেকটি আদেশ জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্বের সংজ্ঞা সম্পর্কিত। বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।