জাতীয় সরকার গঠনের বার্তা বিএনপির

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০১-১৮ , ০৭:১৩ পিএম

জাতীয় সরকার গঠনের বার্তা বিএনপির ছবি: নাগরিক পত্রিকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। 

এ ছাড়া, নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়া সম্ভব হবে।

মির্জা ফখরুল বলেন, সবাই সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, তবে এটা রাজনৈতিক কাঠামোতে আনতে না পারলে তা বাস্তবে সম্ভব হবে না। ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই।

দ্রুত নির্বাচন দাবিকে রাজনৈতিক কৌশল মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে। বিএনপি থেকে ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায়, তা আন্তরিকভাবে চেষ্টা করা হবে বলেও জানান তিনি।