নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-০১-০৫ , ০৮:২৫ এএম
ছবি: নাগরিক পত্রিকা
দেশের চার শিক্ষা বোর্ড সিলেট, রাজশাহী, যশোর ও ময়মনসিংহে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রাজশাহী বোর্ডে অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম, যশোর বোর্ডে অধ্যাপক খোন্দকার কামাল হাসান, সিলেট বোর্ডে মো. অধ্যাপক শামছুল ইসলাম এবং ময়মনসিংহ বোর্ডে অধ্যাপক মো. শহীদুল্লাহকে চেয়ারম্যান হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি এই চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তিন দিনের মাথায় নিয়োগ দেওয়া হলো নতুন চেয়ারম্যান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.