একযোগে তিন টিভি চ্যানেলে ৮৪০

 বিনোদন ডেস্ক
আপডেট: ২০২৫-০১-০২ , ১২:৪৪ পিএম

একযোগে তিন টিভি চ্যানেলে ৮৪০ ছবি: নাগরিক পত্রিকা

৩ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’। এবার ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে একই সঙ্গে তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে।

৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চ্যানেল আইতে রাত ৮টা ২০ মিনিটে ও পরের দিন দুপুর ১২টা ৫ মিনিটে পুনঃপ্রচার, আরটিভিতে রাত ৮টা ও পরের দিন সকাল ৮টায় পুনঃপ্রচার এবং দীপ্ত টিভিতে রাত সাড়ে ১০টা ও পরের দিন দুপুর ১টা ৩০ মিনিটে পুনঃপ্রচার হবে। ‘৮৪০’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারি মম, আশুতোষ সুজনসহ অনেকে।