নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৪-১২-২৮ , ০৪:৫৩ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। পুলিশ কোন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেটি সবাই জানে।
রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় আজ শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশের আইজিপি বলেন, ‘সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।’
আরেক প্রশ্নের উত্তরে বাহারুল আলম বলেন, ‘যেসব সমন্বয়কদের হত্যা হুমকি দেওয়া হয়েছিল, প্রতিটি বিষয় পুলিশ সুরাহা করেছে।’
একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহলে এত প্রাণহানি হতো না।’ এসময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে লজ্জা প্রকাশ করেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.