নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৪-১২-২৭ , ০৬:১৪ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী বছরের জানুয়ারিতেই এই ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক পরিদর্শনে এসে শুক্রবার (২৭ ডিসেম্বর) ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।
দেশের সব জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে, ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে, ১৭ এপ্রিল চতুর্থ পর্যায়ে এবং ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। সবশেষ ৩০ অক্টোবর ৫০টি মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিকেন্দ্র উদ্বোধন করা হয়।
দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্পের এ ক্যাটাগরির অধীনে, ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় লিফট সুবিধা এবং ২ হাজার ৩৬০ বর্গ মিটার প্রতিটি ফ্লোর স্পেসসহ প্রায় ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করার পরিকল্পনা করা হয়। বি ক্যাটাগরির অধীনে, প্রতিটি ১ হাজার ৬৮০ বর্গ মিটার ফ্লোর স্পেস দিয়ে ৪৭৫টি মসজিদ তৈরি করার পরিকল্পনা করা হয় এবং উপকূলীয় অঞ্চলে সি ক্যাটাগরির অধীনে ১৬টি মসজিদের প্রতিটি ২ হাজার ৫২ বর্গ মিটার মেঝে তৈরি করার পরিকল্পনা করা হয়।
এর আগে ধর্ম উপদেষ্টা মসজিদের মাঠে মারকাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হাফেজ ও হাফেজাদের হাতে সম্মাননা তুলে দিয়ে বলেন, ‘কোরআনের উর্বর ভূমি হলো বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গলে হাফেজরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। ২০২৪ সালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে অবদান রেখেছেন এক নারীসহ ১৫ জন কোরআনের হাফেজ। সৌদি আরব, মিশন, তুরস্ক, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক কোরআন ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এই হাফেজরা।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.