নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৪-১২-২৫ , ০১:৪৪ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
ডলারের ঊর্ধ্বমুখী দর সামাল দিতে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে ব্যাংকগুলো যেনো ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্স বা প্রবাসী আয় না কেনে। ব্যাংকগুলোকে মৌখিকভাবে জানানো হয়েছে যে, রেমিট্যান্স কেনার ক্ষেত্রে ১২৩ টাকার সীমা মানতে হবে। এতোদিন এই সীমা ছিলো ১২০ টাকা। তবে সম্প্রতি কিছু ব্যাংক ১২৬ থেকে ১২৭ টাকায় ডলার কিনেছে।
ব্যাংক অতিরিক্তি দামে ডলার কেনার কারণে আমদানিকারকদেরও বেশি দামে ডলার কিনতে হচ্ছে। ফলে আমদানি করা পণ্যের দাম বাড়ছে। এমন তথ্য দিয়েছে বেসরকারি কয়েকটি ব্যাংকের ট্রেজারিপ্রধান।
ডিসেম্বরের শুরুতে পুরোনো আমদানি দায় পরিশোধের চাপ বেড়ে যায়। এ কারণে সরকারি ও বেসরকারি খাতের বেশ কিছু ব্যাংক বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়। এর ফলে ডলারের দাম হঠাৎ বেড়ে যায়।
ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতার ফলে বেশি দামে ডলার কেনা হচ্ছে। এতে করে রেমিট্যান্সের প্রবাহ বাড়লেও বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কেনার ক্ষেত্রেও বেশি দামের প্রভাব দেখা দিয়েছে।
বেশি দামে ডলার কেনার জন্য ১৩টি ব্যাংককে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ১১টি বেসরকারি ব্যাংক রয়েছে। ব্যাংকগুলোকে তাদের কার্যক্রমের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্দেশনার পর বেশ কিছু ব্যাংক রেমিট্যান্সের দর কমিয়ে এনেছে।
গত দুই দিনের মধ্যে ডলারের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে। রেমিট্যান্সের দামও কিছুটা কমে এসেছে। তবে খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আমদানি দায় মেটানো সম্পন্ন হলে ডলারের বাজার আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.